আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে একটি স/হিংস/তামুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারবো : র‍্যাব মহাপরিচালক

fec-image

৫ আগস্টের ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই গুছিয়ে এনেছি। আমাদের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযানে পরিস্থিতি উন্নতির দিকে। আশা করছি, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে একটি স/হিংস/তামুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারবো। শনিবার কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

তিনি আরও বলেন,  রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে ইট, কংক্রিট ও পাথর দিয়ে পিটিয়ে হ/ত্যা/র ঘটনার মামলায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

তিনি বলেন, মিটফোর্ড এলাকার এই হ/ত্যা/কা/ণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আমরা গ্রেফতার করেছি। এ মামলার ছায়া তদন্ত চলছে। এখনও বিস্তারিত কিছু বলার সময় আসেনি, তবে বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

তিনি আরও বলেন, স্থানীয় চাঁদাবাজি কিংবা ব্যবসায়িক বিরোধ থেকে এই হ/ত্যা/কা/ণ্ড হয়ে থাকতে পারে এটা প্রাথমিক পর্যায়ের ধারণা।

র‍্যাব প্রধান দৃঢ়ভাবে বলেন, আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধু অপরাধী। সে যেই দলের হোক, যত বড় প্রভাবশালী হোক, কোনো ছাড় নেই। আমরা অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন