মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটি শহরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

Jela sessasheboldol-06.11.13

আলমগীর মানিক, রাঙামাটি:
অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবি মেনে নির্বাচনের দাবি ও রাঙামাটি জেলা কমিটির সভাপতিসহ নেতাকর্মীদের নামে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ করেছে স্বেচ্ছাসেবকদলের সদর থানা শাখার নেতাকর্মীরা। বুধবার বিকেলে শহরের কলেজ গেইস্থ রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের পার্শ্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেবজ্যাতি চাকমা। পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবু নাছিরের সঞ্চালনায় ও সদর থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এন্ড্রু খীশা’র সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, সদর থানা কমিটির সাধারণ সম্পাদক রাহুল চাকমা, থানা কমিটির সহ-সভাপতি মোঃ ছগির, পৌর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজ, সহ সাধারণ সম্পাদক মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমানসহ অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি প্রশাসনযন্ত্রকে হুশিয়ার করে বলেন, পার্বত্যাঞ্চলে বিরাজমান পরিস্থিতিতে যেখানে সহাবস্থান একান্ত প্রয়োজন, সেখানে পুলিশ বাহিনীর কতিপয় কর্মকর্তার রাজনৈতিক আচরণের মাধ্যমে নতুন করে জটিল ও সাংঘর্ষিক পরিস্তিতির সৃষ্টি করবে। যা মোটেও ভালো লক্ষণ নয় উল্লেখ করে বক্তারা বলেন, পুলিশের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে। এবং এর দ্বারা যদি স্বাভাবিক পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে তাহলে এর দায়ভার পুলিশকেই নিতে হবে।

বক্তারা পুলিশ অফিসার ও সদস্যদের রাজনৈতিক বেড়াজাল থেকে বেরিয়ে এসে জনগণের বন্ধুর মতো আচরণ করার আহবান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন