মিয়ানমারে পাচার হচ্ছে সীমেন্ট-সার, বিনিময়ে আসছে মাদক

fec-image

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে প্রতিনিয়ত ঘটছে মাদক চোরাচালান। এসব প্রতিরোধে সীমান্তে বিজিবির টহল জোরদারের সাথে জনসচেতনতা প্রয়োজন মনে করছে বিজিবি। এ নিয়ে সীমান্তবর্তীদের সাথে মতবিনিময় সভায় বিজিবি বলছে দেশ থেকে পাচার হচ্ছে সার-সিমেন্ট বিনিময়ে আসছে মাদক।

কক্সবাজার সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পয়েন্ট দিয়ে পাচার হচ্ছে মাদকদ্রব্য। এসব ঠেকাতে জোরদার রয়েছে বিজিবি ও কোস্টগার্ডের টহল। তবে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক করতে জনসচেতনতার বিকল্প নেই বলছে বিজিবি। তারই অংশ হিসেবে সোমবার কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিজিবির আয়োজনে সীমান্তে মাইন বিস্ফোরণ, মাদক, চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের নিয়ে জনসচেতন সভা করেছে। স্থানীয়রাও বলছেন, মাদক পাচার বন্ধে বিজিবিসহ সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা দরকার।

সীমান্তের নিরাপত্তায় জনসচেতনতা বৃদ্ধিতে সভা ও উঠান বেঠকের মত কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জনান নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম খায়রুল আলম, সীমান্তের নিরাপত্তা ও দেশকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছে বিজিবি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন