মৌজা বাস্তবায়নসহ কাপ্তাইয়ের সকল ক্ষেত্রে উন্নয়ন করা হবে : দীপেন দেওয়ান

fec-image

বিএনপি মনোনিত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, ১২ ফেব্রুয়ারি আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করা হলে কাপ্তাই উপজেলায় ইপিজেড স্থাপন, মৌজা বাস্তবায়ন, রাইখালী নদীর ওপর ব্রিজ, কর্ণফুলী কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর, পর্যটনখাতে উন্নয়ন, কেপিএম বন্ধ রেওয়ন মিল চালুসহ সকল উন্নয়নে কাজ করা হবে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় কাপ্তাই উপজেলা কর্ণফুলী স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ১২ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী করার জন্য প্রস্তুত হউন। নির্বাচিত হলে আমরা পার্বত্যঞ্চলে শান্তিসহ আইনশৃঙ্খলা উন্নয়নেকাজ করব এবং যাতে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি ঐক্য বজায় থাকে।

কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালোনা কমিটির আয়োজনে এবং কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালোনা কমিটির সদস্য সচিব মো. দিলদার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালোনা কমিটির আহবায়ক লোকমান আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপু তালুকদার, সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব এ্যাড. মামুনুর রশীদ, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্ণেল মনিষ দেওয়ান,সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, কেন্দ্রীয় নেতা সাথী ঊষা কুমার বড়ুয়া, জেলা ছাত্র দল নেতা আলী আকবর সুমন,যুবদল সম্পাদক আবু শাহাদাত সাইম,জেলা শ্রমিক দল সভাপতি মো মমতাজ উদ্দিন,জেলা বিএনপির যুগ্নসম্পাদক আলী বাবর, কাপ্তাই নির্বাচন পরিচালোনা কমিটির উপদেষ্টা ডাঃ রহমত উল্লাহ, এ্যাড.সাইফুল ইসলাম পনির, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বাপন, সাবেক জেলা ছাত্র নেতা সাইফুল ইসলাম ভুট্টো,সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আরো বক্তব্য রাখেন।

এসময় কাপ্তাই উপজেলার বিএনপির পাঁচ ইউনিয়ন হতে নেতাকর্মী মিছিল করে জনসভায় আসে। এর আগে কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি উপর পাহাড় অজিত কুমার তনচংগ্যার নেতৃত্বে ৫০জন কর্মী এ্যাড. দীপেন দেওয়ানের হাতে ধানের শীষ হাতে নিয়ে যোগদান করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন