রাঙামাটিতে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

fec-image

রাঙামাটিতে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো.জসীম উদ্দীন।

ওসি বলেন, পুলিশ সুপারের নেতৃত্বে মঙ্গলবার (৩০ জুন) দিনগত রাতে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বিজয় চাকমা (৩০)। আটকের সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় মো. তারেক (২৪) এবং মেহরাজ হোসেন (২৫) নামের দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ কাজ করছে বলে যোগ করেন ওসি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন