রাঙামাটিতে বিজিবির অভিযানে ভারতে পাচারের সময় বিপুল পরিমান রসুন ও সার জদ্ধ


রাঙামাটির বরকল উপজেলার ছোট হরিণা সীমান্ত দিয়ে ভারতের পাচারের সময় বিপুল পরিমান রসুন ও সার জদ্ধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বৃহস্পতিবার (১৮ জুন) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত রসুন ও সারের বর্তমান বাজার মূল্য প্রায় এক লাখ ২৯হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটির বরকল ছোট হরিণা সীমান্ত এলাকায় বিজিবি ১২ ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নিদের্শে অভিযান চালানো হয়। অভিযানে সময় অবৈধভাবে পাচারের উদ্দেশে একটি ইঞ্জিন চালিত বোটে করে কয়েকজন অসাধু ব্যবসায়ী ১৯ বস্তা রসুন ও ৯বস্তা সার নিয়ে ভারতের সীমান্তবর্তী এলাকা মিজোরামের দিকে যাচ্ছিল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বোট ছেড়ে পালিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা। পরে ইঞ্জিন চালিত বোটটি তল্লাশি করে রসুন ও সার জব্দ করা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিজিবির সদস্য এম মোস্তাফিজুর রহমানসহ আরও নয়জন সদস্য।
বিজিবি ১২ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে যে কোন অপরাধ দমনে কঠোর অবস্তানে আছে বিজিবি।
সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

















