রাঙামাটি আসনে ভোট কাস্টিং ৫৪.০৭%

fec-image

রাঙামাটি সংসদীয় আসনের ১০টি উপজেলায় অনুষ্ঠিত ভোটগ্রহণে মোট ভোট কাস্টিং হয়েছে ৫৪.০৭ শতাংশ (পোস্টাল ভোট ব্যতীত)।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

তবে শুধুমাত্র রাঙামাটি সদর ও কাউখালী উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালে দুইজনকে আটক করার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট প্রশাসন জানায়, ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ছাড়া অন্য কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বর্তমানে ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রস্তুতি চল‌ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন