রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সাফল্য

fec-image

রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্ঠায় ৩০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭জুন) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব ফোন ফিরিয়ে দেন, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন সময় নিজদের প্রিয় ফোন হারিয়ে অনেকে ফিরে পেতে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। জিডির ভিত্তিতে পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল প্রচেষ্টা চালিয়ে এসব ফোন উদ্ধার করে।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন