রাজধানীতে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

fec-image

রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। তার নাম আবদুল বাসির (৫০)।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আবদুল বাসির। তিনি হেঁটে বাংলামোটরে তার অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন। আবদুল বাসিরের পায়ে ও হাতে জখম হয়েছে

তিনি গণমাধ্যমকে জানান, প্রতিদিনের মতো সকালে হেঁটে অফিসে যাচ্ছিলেন। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। আবদুল বাসিরের ধারণা, ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়া ফ্লাইওভার ওপর থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অপরাধ, আহত, ইস্কাটন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন