রাজস্থলীতে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

fec-image

রাজস্থলী উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব শান্তি রতন চাকমা। উপজেলা যুবদলের সুশিমং মারমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান বলেন, নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের মাদক, সন্ত্রাসসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। খেলাধুলা একজন তরুণকে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় শেখায়, তার মধ্যে দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা তৈরি করে। তাই সুন্দর ও সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন—বাঙ্গালহালিয়া ক্যাম্প অধিনায়ক মেজর তানভীর হাসান সিফাত, জেসিও মো. মফিজ উদ্দিন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন, ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, জামায়াতে ইসলামী’র সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ঘিলাছড়ি ইউপি সদস্য উদয় মেম্বারসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় নির্ধারিত সময়ের মধ্যে খেলা সমাপ্ত না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ১নং ঘিলাছড়ি একাদশ ফুটবল দল ৪-৩ গোলে বাঙ্গালহালিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মঞো মারমা; সহকারী রেফারির দায়িত্বে ছিলেন উবাচিং মারমা ও মংচোথোয়াই মারমা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া সংস্থার সদস্য রাজু আহম্মেদ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন