রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যােগে অসহায়দের মাঝে সহায়তা প্রদান


বাঙালহালিয়া সাব জোন কমান্ডার মেজর মো. নাজমুল আরেফিন বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আত্বসামাজিক উন্নয়ন সহ অসহায় মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই এলাকার সকল সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করবে এটাই সেনাবাহিনীর লক্ষ এবং উদ্দেশ্য।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্রধারীরা কারো বন্ধু হতে পারেনা। ফলে তাদেরকে এলাকা ছাড়া করতে সকল কে একযোগে কাজ করার আহ্বান জানান। বুধবার ( ২৩ মার্চ) সকাল ১০টায় রাজস্থলী উপজেলাধীন বাঙালহালিয়া সাব জোন প্রাঙ্গনে কাপ্তাই জোনের অটল ছাপ্পান্নের ব্যবস্থাপনায় এবং বাঙালহালিয়া সাব জোনের উদ্যােগে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথা গুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ড অফিসার মো. মাসুদুল আলম।

















