রাশেদ খানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের

fec-image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর উপজেলার আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন মো. রাশেদ খান। এই সময় নেতাকর্মীদের রাশেদ খানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মো. রাশেদ খানের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান।

এর আগে গতকাল শুক্রবার গণমাধ্যমে গণ অধিকার পরিষদ জানিয়েছে, দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে নির্বাচনে অংশ নিতে বিএনপিতে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি, মির্জা ফখরুল, রাশেদ খান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন