রুমায় কেএনএ’র আস্তানায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

fec-image

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য এলাকায় কেএনএ’র (কুকি-চিন ন্যাশনাল আর্মি) সশস্ত্র গোষ্ঠীর একটি সম্ভাব্য অস্থায়ী আস্তানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আইএসপিআর সূত্র জানায়, রুমা জোনের নেতৃত্বে প্রতাপপাড়া এলাকায় পরিচালিত অভিযানে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের একটি আস্তানা চিহ্নিত করে তল্লাশি চালানো হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গোষ্ঠীর সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

অভিযানে একটি এয়ারগানসহ উল্লেখযোগ্য পরিমাণ খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, পোশাক, দেশীয় ধারালো অস্ত্র এবং বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কেএনএ’র ১০ থেকে ১৫ সদস্যের একটি সশস্ত্র দল কয়েক দিন ধরে ওই এলাকায় অবস্থান করছিল।

সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর অবাধ চলাচল ও ঘাঁটি স্থাপনের অপচেষ্টা রোধে ধারাবাহিক টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় জনগণও শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা করছেন বলে জানানো হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, বাংলাদেশ সেনাবাহিনী, রুমা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন