সংবিধান সংশোধনের অনুমোদিত ফোরাম জাতীয় সংসদ : সালাহউদ্দিন

fec-image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংশোধনের অনুমোদিত ফোরাম জাতীয় সংসদ। ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে পরবর্তী সময়ে সংশোধনী সংবিধান আদালতে চ্যালেঞ্জ হতে পারে। তাছাড়া সংবিধানের সংশোধনীগুলো কী হবে সে বিষয়ে আমরা এখনো জাতীয় ঐকমত্যে পৌঁছতে পারিনি। সেটি সংস্কার কমিশনের কাজ, ঐকমত্য কমিশনের কাজ। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, যেহেতু অতীতের অভিজ্ঞতায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা চ্যালেঞ্জ। এ সংক্রান্ত আইন-কানুনগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংশোধনী প্রস্তাবগুলো গৃহীত হয়েছে সেগুলো অবশ্যই নির্বাচনের আগে বাস্তবায়ন করা দরকার। তার মধ্যে আরপিও হলো অন্যতম প্রধান। যা আমরা রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার হিসেবে চিনি। এর সংশোধনীগুলো চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেটা ক্যাবিনেটে উত্থাপিত হওয়ার পর পাস হলে অধ্যাদেশ আকারে জারি হবে। এছাড়া অন্যান্য যে বিধিমালা বা নীতিমালা আছে সেগুলো যুগোপযোগী করার জন্য কিছু সংশোধনী আনা হয়েছে।

তিনি বলেন, দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও নিজেদের মধ্যে গণতন্ত্রে প্রক্রিয়ায় উত্তরণের বিষয়ে হয়তো এখনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। সময় আছে, আশা করি এর ভেতরে আমরা আলোচনার করে ঐকমত্যে পৌঁছাতে পারব।

শতাধিক সংস্কারের প্রস্তাব রয়েছে, সব দল হয়তো বা সব বিষয়ে একমত হতে পারবে না জানিয়ে তিনি বলেন, দেশের ও গণতন্ত্রের স্বার্থে আমরা একটা সমঝোতায় পৌঁছাতে পারব বলে আশা করছি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি, বিএনপি মিডিয়া সেল, সালাহউদ্দিন আহমদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন