লংগদুতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়লো দোকানঘর বাসাবাড়ি


রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাইনীমুখ এলাকায় হোটেল নিশার পাশে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় লঞ্চঘাটের একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। তবে কীভাবে আগুন লেগেছে এখনো এ সম্পর্কে জানা যায়নি।
আগুন লাগার খবর পেয়ে লংগদু ফায়ার সার্ভিস এবং লংগদু জোনের সেনাবাহিনীর একটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয়।
আগুনে দুটি হোটেল, দুটি কুলিং কর্ণার এবং একটি মুদি দোকান ও পেছনে থাকা বাসাবাড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ।
ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment
















