Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

সমুদ্র সৈকতে নিজ সন্তানকে জবাই করে হত্যার চেষ্টা

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকতে নিজের শিশু সন্তানকে জবাই করে হত্যার চেষ্টা করে জান্নাতুল ফেরদৌস নামে এক নারী। তার বাড়ি শহরের টেকপাড়া এলাকায়। তিনি আরমান কবিরের স্ত্রী বলে জানা গেছে।

শনিবার রাত ১০টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এঘটনা ঘটে। ট্যুরিস্ট পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে ওই নারী সৈকতে নিজের শিশু সন্তানকে জবাই করে হত্যার চেষ্টা করে। এসময় পুলিশ ওই শিশুকে উদ্ধার করে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমি জানান, প্রাথমিকভাবে মনে হয়েছে ওই নারী বিকারগ্রস্ত। কারণ তার কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগ তল্লাশী করে দুটি জবাই করা মুরগী পাওয়া যায়। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। শিশুটিকে তার বাবার জিম্মায় দিয়ে দেওয়া হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দীন খন্দকার জানান, ওই নারী মানসিক বিকারগ্রস্ত। তার স্বামীও একই কথা জানিয়েছেন। পরে তাকে রোববার সন্ধায় স্বামীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন