সাজেকে অসুস্থ নারী পর্যটকের চিকিৎসায় সহায়তায় বিজিবি

fec-image

রাঙামাটি বাঘাইছড়ি সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে নাজমুন নাহার নামে ৬০ বছরের এক নারী পর্যটক মাঝপথে হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে বিজিবি।

৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় অসুস্থ নারী পর্যটকের চিকিৎসার উদ্যোগ নেয় বিজিবির মেডিকেল টিম।

পরে জরুরি বিজিবির চিকিৎসা সহায়তা পেয়ে ওই নারী পর্যটক সুস্থ হয়ে উঠলে তার সহপাঠীদের সঙ্গে সাজেক পৌঁছে দেওয়া হয়।

বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাছান ইমাম বলেন, ওই নারী পর্যটক চিকিৎসা শেষে আধা ঘণ্টা বিজিবির নিবিড় পর্যবেক্ষণে থাকার পর পুরোপুরি সুস্থ হয়ে উঠলে সাজেকের উদ্দেশ্যে চলে যান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিজিবি, রাঙামাটি, সাজেক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন