Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

সালমান খান নিজেকে কি পরিচয় দেন – হিন্দু না মুসলিম?

salman1
বিনোদন ডেস্ক:
সালমান খান কোন ধর্মে বিশ্বাসী সেটা কি আপনি জানেন? নিশ্চয়ই বলবেন- এটা আবার কেমন কথা? নামটার পেছনে যেহেতু খান আছে তাহলে তো তিনি মুসলমানই। কিন্তু এমনটা মনে করেন না সালমান নিজেই। তিনি মনে করেন হিন্দু-মুসলিম দুটোই তার ধর্ম।

এর ব্যাখ্যাও দিয়েছেন সালমান খান। তিনি বলেন, ‘আমার বাবা সেলিম খান মুসলিম ধর্মাবলম্বী। কিন্তু মা সুশীলা চরক হিন্দু। তাই আমি নিজে হিন্দু এবং মুসলিম দুটোই।’

অস্ত্র মামলায় সাক্ষ্য দিয়ে বুধবার জোধপুর আদালতে যান সালমান। তার বক্তব্য রেকর্ডের আগে সেখানে নিয়মানুযায়ী তার নাম‚ বাবার নাম‚ পেশা জিজ্ঞাসা করা হয়। এরপর জানতে চাওয়া হয় তার ধর্ম। তখনই চুপ হয়ে যান সালমান। কিছুক্ষণ ভেবেচিন্তে বলেন, ‘হিন্দু-মুসলিম দুটোই আমার ধর্ম।’

এতোদিন সালমানকে গণপতি উৎসবসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় উৎসব পালন করতে দেখা গেছে। কিন্তু প্রকাশ্যে ধর্ম নিয়ে সালমান খানের এ ধরনের স্বীকারোক্তি এটাই প্রথম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন