সেন্টমার্টিন ও টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে আটক ১৩

fec-image

​কক্সবাজারের সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ এবং মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ১৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৬ মে) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

​কোস্ট গার্ড জানায়, গত ৫ মে (মঙ্গলবার) ভোর ৪টার দিকে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে একটি সন্দেহভাজন বোটে তল্লাশি চালিয়ে ৮ বোতল বিদেশি মদসহ ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা।

​আটককৃতরা হলেন মোঃ ইলিয়াস (লক্ষীপুর), মোঃ রিয়াজ (পটুয়াখালী), মোঃ তৈয়ব (চট্টগ্রাম), মোঃ ইমরান (চট্টগ্রাম), মোঃ ফোরকান (চট্টগ্রাম), মোঃ নাসির (চট্টগ্রাম), মোঃ করিম (ভোলা), মোঃ আশরাফুল আলম (কিশোরগঞ্জ), মোঃ হাসনাইন (ভোলা) এবং মোঃ উসমান (ভোলা)।

​এদিকে, আজ ৬ মে (বুধবার) রাত ১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী। অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ এবং ৪৫০ কেজি ময়দা উদ্ধার করা হয়। অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য পাচারের চেষ্টার অভিযোগে ৩ জনকে আটক এবং পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মূল্য প্রায় ১ লক্ষ ৫৪ হাজার টাকা।

​আটককৃত ৩ পাচারকারী হলেন, টেকনাফের মিঠাপানির ছড়া এলাকার মোঃ হামিদুল্লাহ (৩০), মোঃ ফারুক (১৯) এবং রেজাউল করিম (১৮)।

​লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কোস্টগার্ড, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন