সেন্টমার্টিন কাছে সমুদ্রে ডুবতে থাকা ফিশিং বোট থেকে ৬ জন জেলেকে জীবিত উদ্ধার

fec-image

টেকনাফ সেন্টমার্টিন সমুদ্রে ডুবতে থাকা ফিশিং বোট থেকে ৬ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এসব তথ্য
নিশ্চিত করেন।

তিনি বলেন, রবিবার এম ভি আবুল হাশেম নামক ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে ৬ জন জেলেসহ সমুদ্রে গমন করে। এসপর সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে মাছ ধরে ফেরার সময় তীব্র ঢেউ এবং স্রোতের কারণে শাহপরীর গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় বোটটি ডুবতে থাকে। এ সময় স্থানীয় একজন জেলে মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে বিষয়টি অবগত করে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তৎক্ষণাৎ কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন কর্তৃক উদ্ধার অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে ৬ জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোট মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন