অভিনেত্রী মম’র আত্মহত্যার চেষ্টা

বিনোদন ডেস্ক: 

বিষপানে আত্মহত্যার চেষ্টা করে এখন স্কয়ার হাসপাতালে অভিনেত্রী জাকিয়া বারী মম। মঙ্গলবার রাতে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, কয়েক দিন ধরে খুব অস্থিরতায় ভুগছিলেন তিনি। এর মধ্যে কয়েকবার অতিরিক্ত ঘুমের ওষুধও খেয়েছেন। অবশেষে মঙ্গলবার রাতে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এখন স্কয়ার হাসপাতালের ১৩০৭নং কেবিনে চিকিৎসাধীন।

স্কয়ার হাসপাতালের তথ্য কর্মকর্তা হ্যানি গোমেজ জানান, মম নিউরোমেডিসিন সেকশনে ভর্তি আছেন। ডা. আব্দুল কাদের শেখের অধীনে তার চিকিৎসা করা হচ্ছে।

জনপ্রিয় এই অভিনেত্রী মিডিয়া জগতে আসেন সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। হুমায়ূন আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ে অভিষেক। এরপর নাটক, টেলিফিল্মে অভিনয় করে যাচ্ছেন।

উল্লেখ্য, মম নাট্যপরিচালক এজাজ মুন্নার স্ত্রী। ২০১০ সালের ৩০ মার্চ তারা বিয়ে করেন।

সম্প্রতি গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অনেক কঠোর মন্তব্য করেন মম। মিডিয়ায় অবদানের জন্য পুরস্কারদাতাদের প্রতিও ক্ষোভ ঝেরেছেন তিনি। এছাড়া বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতার নামে নোংরামী হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ঘটনা জানার পর মমর ব্যক্তিগত মোবাইলে ফোন করা হলে কেউ ধরছে না। স্বামী এজাজ মুন্নার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন