ফলোআপ

আগামীকাল খাগড়াছড়িতে ইউপিডিএফ’র আধাবেলা সড়ক অবরোধ

fec-image

হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ত্রাসী সৌরভ চাকমার মৃত্যুর জেরে আগা্মীকাল সোমবার খাগড়াছড়িতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের আধাবেলা সড়ক অবরোধ।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে খাগড়াছড়ি জেলার দীঘিনালার বাবুছড়ায় নিরাপত্তাবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও বিপুল সামরিক সরঞ্জামসহ ইউপিডিএফ প্রসীত গ্রুপের সামরিক কমান্ডার মিলন ওরফে সৌরভ চাকমাকে আটক করা হয়। আটকের পর সে অসুস্থ বোধ করলে তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় সেখানে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেয়ার আহম্মেদ।

দীঘিনালা সূত্র জানায়, তার বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র মামলার পলাতক ছিলেন।চিকিৎসকের মতে, মিলন চাকমা ওরফে সৌরভ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনার জেরে ইউপিডিএফ প্রসীত গ্রুপ প্রথমে ২০ মার্চ আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয়। পরে একদিন পিছিয়ে সোমবার (২১ মার্চ) করা হয় সড়ক অবরোধ।

রবিবার বিকালে ইউনাইটেডপিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি জেলায় সোমবার  আধাবেলা সড়ক অবরোধ পালনের আহ্বান জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।

বিবৃতিতে সৌরভ চাকমার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণ অবরোধ সফল করতে বাস, ট্রাক, জীপ, সিএনজি, টমটম মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

জরুরী ফায়ার সার্ভিস, এ্যমবুলেন্স ও লাশ বাহী গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন