আজ মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-সুইডেন, কারা এগিয়ে

fec-image

বিশ্বকাপের গ্রুপ এফে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল নেদারল্যান্ডস ও সুইডেন। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত এই ম্যাচটি গ্রুপ সেরার লড়াইয়ে বড় প্রভাব ফেলতে পারে।

প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করে নেদারল্যান্ডস। অন্যদিকে তিউনিসিয়াকে ৫ ১ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে রয়েছে সুইডেন।

তবে শক্তি ও পরিসংখ্যানের বিচারে কিছুটা এগিয়ে ডাচরা। অপটা সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা ৫৫ দশমিক ৯ শতাংশ। সুইডেনের সম্ভাবনা ২০ দশমিক ৮ শতাংশ এবং ড্র হওয়ার সম্ভাবনা ২৩ দশমিক ৩ শতাংশ।

ডাচ কোচ রোনাল্ড কোমান জানিয়েছেন, জাপানের বিপক্ষে ড্র থেকে শিক্ষা নিয়ে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে চান তারা। তবে ফ্রেঙ্কি ডি ইয়ং ও কুইন্টন টিম্বারকে ঘিরে অনিশ্চয়তা কিছুটা চিন্তার কারণ।

অন্যদিকে সুইডেন ভরসা রাখছে তাদের দুই স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস ও আলেক্সান্ডার ইসাকের ওপর। তিউনিসিয়ার বিপক্ষে দুজনই গোল করে ফর্মের প্রমাণ দিয়েছেন।

সব মিলিয়ে কাগজে কলমে এগিয়ে থাকলেও নেদারল্যান্ডসকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে। সুইডেনের সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, এই ম্যাচে যেকোনো ফলই সম্ভব।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নেদারল্যান্ডস, ফুটবল, বিশ্বকাপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন