আরো কড়াকড়ি করা হলো বান্দরবানে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা


পাহাড়ে লুকিয়ে থাকা জঙ্গি ও সন্ত্রাসীদের দমনে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ প্রেক্ষিতে সোমবার ( ১৭ অক্টোবর) থেকে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ অক্টোবর) বান্দরবান সদরের মিলনছড়ি থেকে থানচির দিকে সকল পর্যটক ভ্রমণে আবারও কড়াকড়িভাবে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বিষয়টি অনানুষ্ঠানিকভাবে প্রশাসন সূত্রে জানা যায়। তবে এ বিষয়ে কোন লিখিত প্রজ্ঞাপন জারি করা হয়নি জেলা সদরে। শুধু উপজেলার মধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিশেষ করে মিলনছড়ি থেকে নীলগিরি যাওয়ার পথে এটি বেশি করা হয়েছে ১৮ অক্টোবর সকাল থেকে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত দু’টি উপজেলায় পর্যটকদের ভ্রমণ এবং যাতায়াত স্থগিত রাখতে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে মিলনছড়ি এলাকার এক বাসিন্দার সাথে কথা বললে তিনি জানান ,আমাদের এলাকা দিয়ে কোন পর্যটক এখন নীলগিরির পথে যেতে পারছে না । প্রশাসন করা নিরাপত্তা প্রদান করেছে আমরা শুনেছি। প্রশাসন থেকে বিভিন্ন অভিযান চালাচ্ছে সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। তাই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে লোকজন থেকে শুনতে পাচ্ছি।

















