আলীকদমে পুলিশের অভিযানে ৪৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

fec-image

‎বান্দরবানের আলীকদম থানা পুলিশের অভিযানে ৪৪ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

‎মঙ্গলবার (২ জুন) কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ডাঙ্গারচর এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

‎আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের একটি দল অংশ নেয়।

‎পুলিশ জানায়, মো. সোহেল নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আদালতের দেওয়া ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ মোট ৪৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

‎গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে চকরিয়ার কৈয়ারবিল ডাঙ্গারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

‎আলীকদম থানার ওসি আলমগীর হোসেন শাহ বলেন,আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদম, পুলিশ, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন