ইমরান খানকে আবারও আদালতে তলব

fec-image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও তলব করেছে দেশটির সন্ত্রাসবিরোধী একটি আদালত।

মঙ্গলবার (১১ জুলাই) অন্তত পাঁচটি সন্ত্রাসী মামলায় তাকে আদালতে তলব করা হয়।

পিটিআই প্রধান ও দলটির অন্যান্য নেতাদের বিরুদ্ধে ইসলামাবাদে দায়ের করা পাঁচটি মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মঙ্গলবার। এসব মামলার কার্যক্রমে অংশ নেওয়ার জন্য আদালত তাকে তলব করেছে।

ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) পিটিআইয়ের নেতা আসাদ ওমর, আমির মেহমুদ কিয়ানি, জামশেদ মেহবুব ও মুনির আহমেদও তলব করেছে।

এদিকে, সোমবার দেশটির সন্ত্রাসবিরোধী অপর একটি আদালত তিনটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে।

জিন্নাহ হাউস, আসকারি টাওয়ার ও শাদমান থানায় হামলা, মডেল টাউনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) অফিসে ভাঙচুর ও ৯ মে ইমরান খানকে গ্রেফতারের পর পিটিআইয়ের কর্মী-সমর্থকদের বিক্ষোভ ও কন্টেইনারে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় ইমরান খান ও পিটিআই নেতাদের তলব করেছে আদালত। সূত্র: এআরওয়াই নিউজ

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আদালতে তলব, ইমরান খান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন