ইসলামিক জিহাদ একাই ইসরাইলে ছুঁড়েছে ৩ হাজার রকেট

রকেট

আন্তর্জাতিক ডেস্ক:

গাজা যুদ্ধ চলাকালে ইসরাইলে ইসলামিক জিহাদ আন্দোলন একাই তিন হাজারের বেশি রকেট ছুঁড়েছে। সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ইসলামিক জিহাদ আন্দোলন বলেছে, তাদের সামরিক শাখা আল-কুদস বিগ্রেডের ছোড়া ৬০টির বেশি রকেট তেল আবিব, আল-কুদস (জেরুজালেম), দিমুনা ও নেতানিয়ার মতো প্রধান শহরগুলোতে আঘাত হেনেছে। এছাড়া তারা আশদুদ, বিরশেবা, এশকেলন ও অফকিম শহরে ৬৬০টিরও বেশি গ্রাদ রকেট নিক্ষেপ করেছে। ইসরাইলি ক্যাম্প ও সেনাদের লক্ষ্য করেও কুদস ব্রিগেড ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

 ইসলামিক জিহাদ আরও বলেছে, আল-কুদস ব্রিগেড গাজা সীমান্তে ইসরাইলি ট্যাঙ্কগুলোর ওপর ৯০০টির বেশি মর্টার শেল নিক্ষেপ করেছে। তেল আবিব বলেছে, যুদ্ধে ৭১ জন ইসরাইলি প্রাণ হারিয়েছে। তবে হামাস জানিয়েছে, তাদের হামলায় দেড় শতাধিক ইহুদিবাদী নিহত হয়েছে। গাজার অধিবাসীদের ওপর ইসরাইলের অবিরাম বোমা হামলার জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো এসব রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ যুদ্ধ ৫০ দিন ধরে চলে। ৫০ দিনের বর্বর হামলায় প্রায় দুই হাজার ১৪০ জন ফিলিস্তিনি শহীদ ও ১১ হাজার ব্যক্তি আহত হয়েছে।

 এরপর গত ২৬ আগস্ট গাজার প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করে ইসরাইল। এরপর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।#

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন