ঈদগাঁওতে রোহিঙ্গা প্রতিবেশীর লাঠির আঘাতে আরেক রোহিঙ্গা যুবক নিহত

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাহ্ ইউনিয়নে রোহিঙ্গা প্রতিবেশীর লাঠির আঘাতে আরেক রোহিঙ্গা হামিদুল হক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর ) সন্ধ্যা নাগাদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামিদুল হকের মৃত্যু হয় ।

নিহত হামিদুল হক ৩ সন্তানের জনক ঈদগাহ্ ইউনিয়নের পশ্চিম ভাদিতলার দীর্ঘ বছর ধরে বসবাস রত রোহিঙ্গা মকতুল হোসেনের ছেলে ।

স্থানীয়রা জানান, হামিদুল হক পেশায় একজন রাখাল। সে দীর্ঘ দিন ধরে প্রতিবেশীদের গরু নিয়ে মাসিক বেতনে পাহাড়ে নিয়ে গিয়ে দেখাশোনা করতো পরে সন্ধ্যায় পুনরায় মালিকদের নিকট পৌঁছে দিত। এরই মধ্যে বিগত ৭ নভেম্বর প্রতিবেশী আরেক রোহিঙ্গা ফজিরনের ছেলে নুরুল আলম জনির সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। পরক্ষণে নরুল আলম জনি হামিদুল হককে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়ির লোক স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসলে বিগত ১৭ তারিখ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে চিকিৎসা চলাকালীন সময়ে গতকাল ২১ নভেম্বর সন্ধ্যা নাগাদ তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরো জানান, এলাকায় হামিদুল হকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নুরুল আলম সহ স্বপরিবারে এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে রয়েছে।

এ বিষয়ে ঈদগাঁও থানার ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, বেশ কয়েক দিন আগে পশ্চিম ভাদিতলার একটি মারামারি বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। আজকে খবর পেলাম ভিক্টিম মারা গেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়ছে। মামলা রুজু করা হয়েছে পোস্ট মর্ডম রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন