ঈদগাঁওয়ে বনবিভাগের অভিযানে ‎গ্রেপ্তার ২

fec-image

‎কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও ভোমরিয়াঘোনা রেঞ্জের ভোমরিয়াঘোনা বন বিটের   সংরক্ষিত বনভূমির গাছ অবৈধ ভাবে কর্তন কালে দুজনকে  গ্রেপ্তার করেছে বন বিভাগ।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে অভিযান চালায় বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলালের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে  ভাদিতলা এলাকার এনাম উদ্দিনের ছেলে আব্দু শুক্কুর এবং  এজাহের মিয়ার ছেলে মোহাম্মদ মনিরকে আটক করে। এসময়  হুমায়ুন কবির প্রকাশ কালু নামের তাদের আরেক সহযোগী পালিয়ে যায় বলে জানা গেছে।এসময় ‎কর্তিত ৭.৬৬ ঘনফুট আকাশমনি কাঠ ও গাছ কাটার সরঞ্জাম জব্দ করা হয়।

‎বিট কর্মকর্তা ফরহাদ বিন বেলাল জানান, আটকদের বন আইন মামলায়  আদালতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার, বন বিভাগ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন