উপজেলা জুড়ে তোলপাড়

ঈদগাঁওয়ে বিএনপি নেতার চাঁদা দাবির অডিও ফাঁস, দলীয় পদ স্থগিত

fec-image

কক্সবাজারের ঈদগাঁওয়ে বিএনপি নেতা সরওয়ার কামাল কতৃক রায়হান নামের প্রবাসীর কাছ থেকে চাঁদা দাবির অডিও রেকর্ড ফাঁসের ঘটনায় দলীয় পদ স্থগিত করা হয়েছে।

এতদ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ২৩ আগস্ট (শনিবার) ঈদগাঁও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক অহিদুল আলম কোম্পানি স্বাক্ষরিত দলীয় প্যাডে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযোগ ওঠা সরওয়ার কামাল পিতা : মোস্তাক আহমেদের দলীয় পদ ও যাবতীয় কার্যকলাপ স্থগিত করা হয়।

উল্লেখ্য, অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। যাতে ঈদগাঁও ইউনিয়ন বিএনপির ৭ নং ওয়ার্ড উত্তর শাখার উপদেষ্টা পরিষদ সদস্য সরওয়ার কামাল কর্তৃক রায়হান নামের এক প্রবাসীর কাছ থেকে মোস্তাক ও আনোয়ার নামের আরো দু’জনের নাম ব্যবহার করে চাঁদা দাবি করে। এ সংক্রান্ত অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন