ঈদগাঁওয়ে রেলওয়ের জায়গা জবর দখলে হামলার ঘটনায় মামলা


গত ৬ জুলাই (রবিবার)কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউপির মধ্যম নাপিতখালীতে রেলওয়ের জায়গা জবর দখলে বাঁধাদানকারীদের উপর হামলার ঘটনায় আহতের পরিবার মামলা দায়ের করেছেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মছিউর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন এতে চারজনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার (৬ই জুলাই) সকালে বর্নিত এলাকার ছৈয়দ করিমের ছেলে হালিম উল্লাহরা রেলওয়ের সরকারি সম্পদ এবং কয়েকটি পরিবারের চলাচলের জায়গাটি জবর দখল শুরু করে।সরকারের সম্পদ রক্ষা ও জনস্বার্থে জবরদখলে বাঁধা দিতে গেলে চেয়ারম্যান মওলানা দেলোয়ার হোসাইনের উপর হামলা হয়। এতে চেয়ারম্যানকে রক্ষা করতে গিয়ে গ্রাম পুলিশ লাল মিঞা ও স্থানীয় সালাহ্ উদ্দিন হামলার শিকার হয়।
দখলদার হালিমুল্লাহ’র ভাই সাইফুল ইসলাম রেলওয়ের অনুমতিতে এ জায়গায় কাজ করছিল দাবি করলেও ইসলামাবাদ রেল স্টেশন মাস্টার মো. আব্দুল কাইয়ুম রেলওয়ের জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লীজ বিহীন কোন কাজের অনুমতির সুযোগ নেই। অভিযোগ পেলে রেলওয়ের ভূসম্পত্তি শাখা আইনানুগ ব্যবস্থা নেবেন জানান।

















