ঈদের আগে -পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে

fec-image

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে যাতে কোনো বিঘ্ন না ঘটে সে জন্য ঈদের আগে সাত দিন ও পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবা (১৪ মার্চ) রাজধানীর সড়কে যান চলাচল পর্যবেক্ষণ শেষে গুলিস্থানে বিআরটিসি বাস কাউন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা দেখলাম নির্দিষ্ট টাইমে বাসগুলো গন্তব্যের দিকে ছেড়ে চাচ্ছে; ভাড়াও নির্ধারিত হারে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। সিডিউল মেনটেন করে বাসগুলো চলছে।’

শেখ রবিউল আলম বলেন, ‘আমি বলেছিলাম যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে পাবলিক পরিবহনে এবং সেটা আমি মনে করছি যে আগামীকাল থেকে কার্যকর হতে যাচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে যাতে কোন বিশৃঙ্খলা না হয়; ভাড়া বাড়ানো না হয় অগ্রিম টিকিট যাতে ফেরত না হয় সে ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন