উখিয়া হাসপাতালের স্টাফ করোনা আক্রান্ত

fec-image

শনিবার (৯ মে) শনাক্ত হওয়া উখিয়া উপজেলার করোনা রোগী উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফ। তিনি কক্সবাজার পৌরসভার বাসিন্দা। তাকে রামু ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন কুমার বড়ুয়া।

পৃথক আরেকটি সূত্র জানিয়েছে, কক্সবাজার পৌরসভায় ওই করোনা রোগীর বাড়ি ও তার অন্যান্য চলাচল এলাকা লকডাউন করে দেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর উপজেলা স্বাস্থ্য টিম ও কক্সবাজার মডেল থানা পুলিশ প্রস্তুতি নিচ্ছে।

প্রসঙ্গত, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার ৯ মে ১৪৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৬ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ১৪০ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়। ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়াদের মধ্যে ৪ জন চকরিয়া উপজেলার, ১জন উখিয়া উপজেলার এবং ১ জন টেকনাফ উপজেলার বাসিন্দা হিসাবে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছিলো।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আক্রান্ত, উখিয়া হাসপাতালের, করোনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন