Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

এবার ১ মিনিটেই সম্পূর্ণ মোবাইল চার্জ

mobile-655x360

তথ্য প্রযুক্তি ডেস্ক:

স্মার্টফোনের চার্জ ফুরিয়ে গেলেই পড়তে হয় মহাবিপদে! ফোন চার্জে দিলেই এক থেকে দেড় ঘণ্টার ব্যাপার৷এত সময় ফোন বিহীন বসে থাকা ছাড়া কাজ নেই৷ কিন্তু এসব এখন অতীত৷এবার মাত্র ১ মিনিটেই চার্জ হয়ে যাবে আপনার স্মার্টফোনটি৷

এমনই নয়া অ্যালুমিনিয়াম ব্যাটারি আনল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক৷ তাদের দাবি নয়া এই ব্যাটারি মাত্র ৬০ সেকেন্ডেই ১০০ শতাংশ চার্জ করবে সম্পূর্ণ হবে৷পাশাপাশি এই গবেষক দলের প্রধান ইউনিভার্সিটির রসায়নের অধ্যাপক হোঙ্গজি দাই জানিয়েছেন, তাদের নয়া এই ব্যাটারি যেমন কম সময়ে চার্জ হবে তেমনি পরিবেশের দূষণ রোধেও অনেক বেশি উপযোগী৷

এছাড়া নয়া প্রযুক্তির এই ব্যাটারির বিস্ফোরনের সম্ভাবনাও অনেক কম৷তবে এখনই এই ব্যাটারিকে বাজারে আনা হচ্ছে না৷ আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পরই এই ব্যাটারিকে বাজারে আনা হবে৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন