Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

ওয়েজবোর্ড গঠনের দাবিতে কক্সবাজারে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

dscf1438-copy

নিজস্ব প্রতিবেদক:

অবিলম্বে ৯ম ওয়েজবোর্ড ঘোষনার দাবিতে কক্সবাজারে মানববন্ধন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

সোমবার সকালে শহরের সুগন্ধ্যা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র কেন্দ্রিয় সভাপতি মঞ্চুরুল আহসান বুলবুল।  কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এতে দেশের ১১ জেলার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেয়। এ মানববন্ধনে দাবী তোলা হয়, আগামী ১৫ নভেম্বরের মধ্যে ওয়েজবোর্ড গঠন করা না হলে ১৬ নভেম্বর রাজপথে আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন