কক্সবাজারে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা নিহত :  বিপুল অস্ত্র উদ্ধার

fec-image

কক্সবাজারে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মিয়ানমার থেকে অবৈধ পথে আগত ২ ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ ও ১ বিজিবি সদস্য আহত হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ২ হাজার বার্মিজ ইয়াবা, ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড বন্দুকের কার্তুজসহ ইউএনএইচসিআর’র ১টি আইডি কার্ড উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর পরিচালক অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে বিজিবি দেশব্যাপী সর্বাগ্রে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় নিরন্তর অভিযান চালিয়ে যাচ্ছে।

সোমবার (৬ জানুয়ারি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর পালংখালী বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ৫নং পালংখালী ইউনিয়নের পুর্ব ফাঁড়ীরবিল এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

এমন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি চৌকস টহল দল পুর্ব ফাঁড়ীরবিল এলাকায় অবস্থান নেয় এবং আনুমানিক সাড়ে তিনটায় ৫/৬ জনের একটি দল মিয়ানমার থেকে অবৈধ পথে পুর্ব ফাঁড়ীরবিল এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে তাদের হাতে থাকা অস্ত্র-সস্ত্র দিয়ে বিজিবি টহল দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে।

এ সময় বিজিবি সদস্যগণ তাদের জান-মাল রক্ষার্থে যার যার অবস্থান হতে পাল্টা গুলি শুরু করে। উভয় পক্ষের মধ্যে প্রায় ১০-১৫ মিনিট গুলি বিনিময় হয়। এক পর্যায়ে অজ্ঞাতনামা অস্ত্রধারী ইয়াবা ব্যবসায়ীরা গুলি করতে করতে রাতের অন্ধকারে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

এ সময় বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে সেখানে অজ্ঞাতনামা ২ জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরতর আহত অবস্থায় এবং তাদের পাশে ইয়াবা সদৃশ বস্তু ও বন্দুক পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের জীবন রক্ষার্থে চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বিজিবি টহল দল বিষয়টি উখিয়া থানাকে অবহিত করলে পুলিশের একটি টহল দল উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে উপস্থিত হয় এবং মৃত ব্যক্তিদের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

নিহত ব্যক্তিদ্বয়ের মধ্যে ১ জন অজ্ঞাত এবং অপর ব্যক্তির পকেট হতে উদ্ধারকৃত ইউএনএইচসিআর’র আইডি কার্ড অনুযায়ী তার নাম মোহাম্মদ ইসমাইল (২৮)। সে রোহিঙ্গা নাগরিক বলে জানা যায়।

পরবর্তীতে ঘটনার সংবাদ পেয়ে মৃতের আত্মীয় স্বজনেরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাদের নিকট থেকে নিহত ব্যক্তিদের নাম ও ঠিকানা জানা যায়। মোহাম্মদ ইসমাইল (২৮), পিতা-মৃত সুলতান আহমদ এবং মো. হেলাল উদ্দিন (২০), পিতা-মো. আবু সৈয়দ, উভয়ের ঠিকানা উনচিংপ্রাং বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের শিবির-২২ এর ব্লক-সি/৫, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বন্দুকযুদ্ধে, বিজিবি, মিয়ানমার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন