Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কক্সবাজারে ৩ মানবপাচারকারী আটক

আটক

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলা থেকে ৩ মানবপাচারকারীকে আটক করেছে পুুলিশ। বৃহস্পতিবার ভোরে পৃথক দু’টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়ার খলিলুর রহমান (৩৮), টেকনাফ উপজেলার হারিয়াখালীর সুলতান আহমদের পুত্র আবদুস সামাদ (৩৫) ও আবদুল হামিদ (৩০)।

কক্সবাজার গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইমন কান্তি চৌধুরী জানান, উখিয়ার উপজেলার লম্বরী পাড়া থেকে মানবপাচারের শিকার ব্যক্তিদের ক্ষুদ্ধ স্বজনরা পাচারকারী খলিলুর রহমানকে আটক করে। পরে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের হাতে সোপর্দ করে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে একদল পুলিশ উপজেলার হারিয়াখালী এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মানবপাচারকারী সুলতান আহমদের পুত্র আবদুস সামাদ (৩৫) ও আবদুল হামিদ (৩০) কে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তাদ্বয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন