কাপ্তাইয়ে চুরির ঘটনায় গ্রেপ্তার ২

fec-image

রাঙামাটির কাপ্তাই ৪নং ইউনিয়ন ৬নং ওয়ার্ডে সুইডিশ মার্কেটের দোকান চুরি গ্রেপ্তার ২। বৃহস্পতিবার (১১ সেপ্টম্বর) আসামিদের রাঙামাটি জেল হাজতে সোর্পদ করা হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টায় সুইডিশ মার্কেট আজাদ ষ্টোরে দোকানের পিছনের সাইড ভেঙে দামি সিগারেটসহ নগদ টাকা নিয়ে যায় চোর। দোকান মালিক আবুল কালাম আজাদ জানান, সকালে দোকান খুলে এসে দেখি সব এলোমেলো দামি সিগারেটসহ নগদ টাকা নিয়ে গেছে। বিষয়টি কাপ্তাই থানাকে অবগত করা হয় বলে জানান। বিকাল ৩টার দিকে এলাকার কিছু যুবক চোরের সন্ধান পেয়ে লগেইট এলাকা হতে চুরি করা মালামালসহ দুই চোরকে আটক করে।

আটক সাগর (২২) পিতা শাহাজাহান, সাং লগগেইট, আকাশ (২৪) পিতা মো. মনির সাং লগগেইট নতুন বাজার কাপ্তাই। এরা নিজেরে চুরির কথা স্বীকার করে। পরে কাপ্তাই পুলিশ ফাঁড়িরকে খবর দিলে তাঁরা এসে চোরদের নিয়ে যায়। এদের বিরুদ্ধে কাপ্তাই থানায় একাধিক মামলা আছে বলে জানাযায়। ইউপি সদস্য মজিবুর রহমান ও আবু ইউসুফ জানান, ৪ নং ইউনিয়ন এলাকায় চোরের হিড়িক ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দোকান, বাসাবাড়ি, কলকারখানা, প্রতিষ্ঠান কোন কিছুই এখন নিরাপদ নয়।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ দোস্ত মোহাম্মদ জানান, আসামিদের মামলা করে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে। কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল জানান, এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটেছে। গ্যাসের চুলা, বিদ্যুৎ তাঁর, ইলেকট্রিক মটর, সিএনজি ব্যাটারি বাসাবাড়িতে একাধিক চুরির ঘটনা ঘটেছে। এলাকার লোকজন এ সকল চোরের আতংক ঘুম হারাম হয়েছে বলে জানান। আইন শৃঙ্খলা বাহিনী রাতে টহল আরও জোরদার করার জন্য আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন