কাপ্তাইয়ে জিসাস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

fec-image

রাঙামাটি জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর আয়োজনে ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী কাপ্তাইয়ে উদযাপিত হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টা হতে কাপ্তাই পিডিবি অফিসার্স ক্লাবে কেক কাটা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জিসাস কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মো. সুলাইমান মাহমুদ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে জিসাস রাঙামাটি জেলার আহবায়ক শেখ আব্দুল হালিম। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্মসম্পাদক ও কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।

এ সময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশ ধারণ করে এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন হতে কাজ করে যাচ্ছে। দেশীয় সংস্কৃতি এবং সুষ্ঠু ধারার সংস্কৃতি বিকাশে এই সংগঠনের কার্যক্রম প্রশংসা কুড়িেয়েছে। প্রধান বক্তা উপস্থিত থেকে বক্তব্য রাখেন জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির। তিনি জিসাসের সকল কার্যক্রম তুলে ধরেন এবং সকলকে শহীদ জিয়ার গড়ে তোলা আদর্শ জিয়া সাংস্কৃতিক সংগঠনকে সামনে এগিয়ে নেয়ার আহবাণ জানান।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কাপ্তাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল মোয়াছেন, রাঙামাটি জেলা শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হাকিম, কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম, কাপ্তাই উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক তরিকুল্লাহ প্রমুখ।

এর আগে বেতার ও টিভি শিল্পী মো. রফিকের পরিচালনায় জিসাস কাপ্তাই শাখার শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, জিসাস, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন