কাপ্তাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সভা শুরু ২৮ জুন

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ জুন। এবার ৫,৯৯১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ বিষয়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হলা অং মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

প্রধান অতিথি মো. রায়হানুল ইসলাম বলেন, শিশুদের অপুষ্টি প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হলা অং মারমা জানান, ২৮ জুন ২০২৬ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। দুর্গম এলাকা, লঞ্চ, ফেরিঘাট, বাসস্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি), পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা ইসলাম, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং সহকারী শিক্ষা কর্মকর্তা মাহাদুল হাসান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন