কাপ্তাইয়ে ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে ইফার র্যালী ও আলোচনাসভা

কাপ্তাই প্রতিনিধি :
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রাঙামাটি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে রোববার কাপ্তাই বড়ইছড়ি সদর মডেল রির্সোস সেন্টারে আলোচনা সভা, মিলাদ মাহফিল, র্যালী, হামদ, নাত, কেরাত, সালাত, ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই ইফার সিনিয়র এফ.এস মোঃ আজিজুল্লাহ, কেপিএম স্কুল এন্ড কলেজ শিক্ষক তারেক-ই সালমান, ইসলামী শিশু একাডেমীর শিক্ষক মো. ওমর ফারুক, মডেল কেয়ার টেকার মাওলানা আবু বক্কর ছিদ্দিক, ইফার রির্সোস কেয়ার টেকার মাওলানা সিরাজুল ইসলাম, শিক্ষক কবির হোসেন, মাওলানা কামরুল ইসলাম, হাফেজ আবুল কালাম প্রমুখ।
মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অংশগ্রহণকরী প্রতিযোগীদের মধ্যে এ সময় পুরস্কার প্রদান করা হয়। পরে দোয়া ও মাহফিল পরিচালনা করেন বড়ইছড়ি সদর জামে মসজিদের খতিব মাওলানা আবু বক্কর ছিদ্দিক। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষার সকল শিক্ষক অংশগ্রহণ করেন।


















