কাপ্তাই-কর্ণফুলী রেঞ্জের সিএমসির যৌথ সভা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই-কর্ণফুলী রেঞ্জের যৌথ আয়োজনে শনিবার কাপ্তাই ৪নং ইউপি কার্যালয়ে সিএমসির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কর্ণফুলী রেঞ্জের সিএমসি সভাপতি ও জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা।
বক্তব্য রাখেন কাপ্তাই রেঞ্জের সিএমসি সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, শাইনিং হিলের নির্বাহী পরিচালক মোহাম্মাদ আলী, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ও সিএমসি সচিব শরিফুল আলম, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা ও সিএমসি সচিব মো. আব্দুল মালেক শেখ, সিএমসি সদস্য সাংবাদিক কবির হোসেন, শফিকুল আলম খোকন, নুরবেগম মিতা, সজিবুর রহমান, লিটন বড়ুয়াসহ প্রমুখ।
যৌথ সভায় পাহাড়াদারদের পোশাক, টসলাইট প্রদানের বিষয় নিয়ে আলোচনা করা হয়। ইতি পূর্বে ১১’শ ৭০ পরিবারকে ২৫টি করে ফলের চারা সফল ভাবে বিতরণ করা হযেছে সে বিষয়েও আলোচনা করা হয়।

















