কাপ্তাই সেনাজোনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ


রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই জোনের (অটল ছাপ্পান্ন) উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় গরীব, এতিম ও অসহায়ের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর ফয়েজ আহমদ, পিএসসি ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
ঈদ উপহার সামগ্রী হিসেবে গরিব অসহায় পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, আটা, তেল, লবণ ও চা পাতা বিতরণ করা হয়।
এসময় কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত কমান্ডার স্থানীয় গরীব, এতিম ও অসহায়দের সাথে কুশল বিনিময় করেন এবং অগ্রীম ঈদের শুভেচ্ছা জানান।
Facebook Comment

















