কাপ্তাই হ্রদে নৌকা থেকে পড়ে নারীর মৃত্যু

fec-image

রাঙামাটির বিলাইছড়িতে কাপ্তাই হ্রদে নৌকা থেকে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম লতা মারমা (৩২)। তিনি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শামুকছড়ি এলাকার বাসিন্দা মিলন কান্তি চাকমার স্ত্রী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিলাইছড়ির কেংড়াছড়ি এলাকায় নৌকা থেকে পড়ে হ্রদের পানিতে তলিয়ে যান লতা মারমা। খবর পেয়ে স্থানীয়রা জাল ফেলে তল্লাশি চালিয়ে কেরণছড়ি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামাচরন মারমা জানান, সকালে লতা মারমা নৌকায় করে বাড়ি থেকে বিলাইছড়ি বাজারে যাচ্ছিলেন। এ সময় নৌকায় তাঁর ভাশুরের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া একটি ছেলেও ছিল। হঠাৎ কাপ্তাই হ্রদের কেরণছড়ি এলাকায় ভারসাম্য হারিয়ে লতা মারমা নৌকা থেকে পানিতে পড়ে যান। পরে শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই লেক, নারীর মৃত্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন