কুতুবদিয়ায় জুলাই শহীদ দিবস উদযাপন  ‎

fec-image
কক্সবাজারের কুতুবদিয়ায় জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার  ক্যথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন ইসলামিক ফাউণ্ডেশন কুতুবদিয়ার কেয়ারটেকার শামসুল আলম। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।
‎সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন, থানার ও‌সি আরমান হোসেন, নেভী ও কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডারগন,কৃষি অফিসার অসীম কুমার দাশ, উপজেলা শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন,
উপজেলা জামায়াতের আমীর আ,স,ম শাহরিয়ার চৌধুরী, দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক ছৈয়দ আহমদ চৌধুরী ও সাবেক সভাপতি জালাল আহমদ , এনসিপি প্রতিনিধি আবু রাসেল রবিন ও নুরুজ্জামান হেলালি, বৈষম্য বিরোধী ছাত্র নেতা ইমরান হোসাইন ও এহসান, শিক্ষার্থী  আবরার হোসাইন আবিদ, সাইমা আকতার প্রমুখ।
Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন