Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কুতুবদিয়ায় পুলিশের অভিযানে আটক-২

কুতুবদিয়া প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আরো ২জনকে আটক করা হয়েছে। সোমবার(৫ফেব্রুয়ারি) গভীর রাতে তাদের আটক করা হয় বলে থানা সূত্র জানায়।

আটককৃতরা হলেন,  উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের মৃত জিয়া উদ্দিনের পুত্র মো. আব্দু রশীদ (৪৭) ও লেমশীখালী কড়লা পাড়া গ্রামের ইব্রাহিম খলীলের পুত্র এম. আব্দুল হক ইয়াছির(৩৮)।

থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, বিশেষ অভিযানে আটক আব্দু রশীদ এর বিরুদ্ধে আগেও মামলা রয়েছে।  আব্দুল হক ইয়াছির তার একটা ফেসবুক আইডিতে আইন শৃঙ্খলার অবনতি ও নাশকতামূলক স্ট্যাটাস দেয়া ছাড়াও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। তাদের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে মঙ্গলবার(৬ফেব্রুয়ারি) আদালতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন