Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

‘কৃষিবিপ্লব ঘটাতে হলে প্রযুক্তির ছোয়া এলাকায় ছড়িয়ে দিতে হবে’

DSCN1866 copyরাজস্থলী প্রতিনিধি:
রাঙামাটি জেলার দুর্গম রাজস্থলী উপজেলায় ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০১৫ উপলক্ষ্যে উপজেলা গণমিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০টায় পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন (২য় পর্যায়ে) প্রকল্পের অধীনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা। এসময় তিনি বলেন, কৃষিবিপ্লব ঘটাতে হলে প্রযুক্তির ছোয়া এলাকায় ছড়িয়ে দিতে হবে। বর্তমান সরকার কৃষি বান্ধব বলেই দেশের বিভিন্ন স্থানের ন্যায় পার্বত্য এলাকায় কৃষি বিপ্লব ঘটানোর লক্ষ্যে কৃষি প্রযুক্তির মাধ্যমে দুর্গম এলাকাগুলোতে সর্বস্তরের জনগণের মাঝে প্রযুক্তির ছোয়া পৌঁছে দিয়েছে।

সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ক্রয়সুইউ মারমা, রাজস্থলী আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিরাজুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার সৈয়দ মোহাম্মদ আমীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম সরকার, উপজেলা প্রকল্প কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, সহকারী কৃষি কর্মকর্তা রিজোয়ান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, রাজস্থলী কলেজ পরিচালনা কমিটির সভাপতি নিউচিং মারমা, কারিতাস সিসিডিআর প্রকল্পের প্রকল্প সমন্বয়ক নব বিক্রম চাকমা, ইউএনডিপি’র কর্মকর্তা চম্পা চাকমাসহ উপজেলার সরকারী ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলায় মেলা স্টল পরিদর্শন শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ হয়ে রাজস্থলী বাজারের উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিণ করে মেলা স্টলে এসে শেষ হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন