Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কেইউজে‘র পাশে দাঁড়ালেন পাজেপ সদস্য জুয়েল চাকমা

KUJ Pic

সিনিয়র রিপোর্টার :

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন-কেইউজে কল্যান তহবিলের জন্য ব্যাক্তিগত তহবিল থেকে বিশ হাজার টাকা অনুদান প্রদানের মাধ্যমে সাংবাদিকদের পাশে দাঁড়ালেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ নেতা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা।

রোববার বেলা ১১টার দিকে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন-কেইউজে‘র অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেইউজে সভাপতি মো. নুরুল আযম ও সাধারন সম্পাদক কানন আচার্য্যর হাতে বিশ হাজার টাকার চেক হস্তান্তর করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা।

এসময় তিনি সাংবাদিকদেরকে নিজেদের লেখনির মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরার আহবান জানিয়ে বলেন, সাংবাদিকরাই পারে সমাজ থেকে সব অন্ধকার দুর করে আলো ফোটাতে। তিনি সাংবাদিকদের যেকোন দু:সময়ে পাশে থাকার ঘোষনা দিয়ে বলেন, যারা নিজেদের পরিবার-পরিজনের বাইরে গিয়ে সমাজের জন্য কাজ করে যাচ্ছে তাদের পাশে থাকা সমাজের প্রতিটি বিবেক সম্পন্ন মানুষের দায়িত্ব।

এসময় সাংবাদিক রুপায়ন দেওয়ান ও সাংবাদিক বিপ্লব তালুকদারসহ খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন-কেইউজে‘র সদস্যরা উপিস্থত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন