কোনো রোহিঙ্গা যেন ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে না পারে- প্রধান নির্বাচন কমিশনার
কাপ্তাই প্রতিনিধিঃ
কোনো রোহিঙ্গা যেন ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে না পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ। বৃহস্পতিবার এক সরকারী সফরে (বৃহস্পতিবার) কাপ্তাই উপজেলা নির্বাচন কমিশন উপজেলা সার্ভার ষ্টেশন পরির্দশন শেষে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার ভোটার তালিকা ভুল হলে তা সংশোধন করাসহ নির্ভূল তালিকা তৈরি করার জন্য উপজেলা নির্বাচন কমিশনারসহ দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
এসময় চট্রগ্রাম অঞ্চলের নির্বাচন কমিশনার আবদুল বাতেন, রাঙ্গামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পান্না, উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়াসহ উপজেলার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর পূর্বে প্রধান নির্বাচন কর্মকর্তা কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।



















