খাগড়াছড়িতে পুলিশের উদ্যোগে ‘নো হেলমেট নো ফুয়েল’ কর্মসূচি

fec-image

খাগড়াছড়িতে সচেতনতা বাড়াতে নো হেলমেট নো ফুয়েল কর্মসূচি শুরু করেছে পুলিশ।

রবিবার (২৬ মে) দুপুরের পর জেলা পুলিশের উদ্যোগে শহরের বাস টার্মিনাল এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে থেকে এ কর্মসূচি শুরু করা হয়।

পুলিশ সুপার মুক্তা ধর এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে আসা প্রতিটি মোটরসাইকেলে নো হেলমেট নো ফুয়েল স্টিকার লাগিয়ে দেন পুলিশ কর্মকর্তারা। একইসাথে সচেতনতামূলক দিক নির্দেশনা দেন।

এ সময় ফিলিং স্টেশনের মালিক কর্মচারীদেরও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের তেল না দেয়ার আহ্বান জানান।

এ বিষয়ে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সব থানার আওতাধীন এলাকার এ কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া প্রত্যেক মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিতে পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, নো হেলমেট নো ফুয়েল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন